সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,
শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ নয়—শিক্ষাই মানুষের মনন, চরিত্র ও মূল্যবোধের পরিপূর্ণ বিকাশ ঘটায়। এই বিশ্বাসকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ে শান্তিনিকেতনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আধুনিক ও জীবনমুখী শিক্ষাদান করা হয়। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যায়, দূষণমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণাবলির বিকাশে আমরা সচেষ্ট। স্বল্প ব্যয়ে অনাবাসিক, অর্ধ-আবাসিক ও আবাসিক ব্যবস্থার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণই আমাদের অঙ্গীকার। সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের।
— Mr. Samir Kumar Mondal