• Dudhajote, Khoribari-734427

About School

TERAI INTERNATIONAL SCHOOL

অনাবাসিক, অর্ধ-আবাসিক ও আবাসিক সুবিধা যুক্ত, শান্তিনিকেতনের ভাবাদর্শে পরিচালিত, স্বল্প খরচে, প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা আধুনিক শিক্ষাদান। দূষণমুক্ত মনোরম পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সার্বিক বিকাশ সাধনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের। 

বিদ্যালয়ের লক্ষ্য:-  

১) আমাদের বিদ্যালয়ের একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের প্রতি বিশেষ যত্নশীল। শিশুদের দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিকাশ সাধনই হল আমাদের বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।  

২) রবীন্দ্রনাথ বলেছিলেন- "মাতৃভাষা মাতৃ দুগ্ধসম"। তাঁর এই কথাকে অনুসরণ করে আমাদের বিদ্যালয়-এর শিক্ষার প্রধান মাধ্যম মাতৃভাষা।  

৩) আমাদের শিক্ষা ব্যবস্থা আশ্রমিক শিক্ষা প্রকৃতির। প্রত্যেক শিশুকে আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের লক্ষ্য।  

৪) প্রকৃতির কোলে শান্ত নির্জন পরিবেশে, স্বাধীনভাবে শিক্ষার্থীদের শিক্ষা লাভই আমাদের অন্যতম লক্ষ্য।

আমাদের বিদ্যালয়ের বিশ্বাস:-  

১) শিক্ষা ভাষার দ্বারা নিয়ন্ত্রিত হয় না।  

২)মাতৃভাষা শিক্ষার উত্তম মাধ্যম।  

৩)ইংলিশ-যোগাযোগ এর ভাষা।  

৪) চিন্তনের ভাষা মাতৃভাষা।  

৫) মানসিক বিকাশ শিক্ষার মূল উদ্দেশ্য।  

৬) প্রকৃতি নির্ভর শিক্ষার পরিবেশ।  

৭) Creativity শিক্ষার উৎকর্ষতা নির্ধারণ করে।

About
01

Our Mission

5
02

Our visions

10